এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন ঘেঁষা শরণখোলা গ্রামে বসতবাড়ির মুরগির খোপে ঢুকে পাঁচটি হাঁস গিলে ফেলে এক বিশাল অজগর। খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য নাহিয়ান নাহিদ সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগরের দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজি। স্থানীয়রা জানান, খোপের ভেতরে হাঁস গিলে খাওয়ার দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।পরে অজগরটিকে নিরাপদে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় অবমুক্ত করা হয়।স্থানীয়দের মতে, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় ভিটিআরটি নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।