https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫

রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত এক কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শাহিনুর বেগম (৪৫), তার মেয়ে সায়মা বেগম (২১) ও ইকরা বেগম (১৭)। আহত হয়েছেন শাহিনুরের আরেক মেয়ে সিফা বেগম (১৩)। তাদের বাড়ি কুমিল্লায় হলেও দীর্ঘদিন ধরে রায়পুর শহরের ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে বাসা থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। পরে ঘরের ভেতরে মা ও দুই মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহত কিশোরী সিফা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার কারণ ও এর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

আরো..