মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসব সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এপেক্স ক্লাবের মতো সংগঠনগুলো তাদের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে এপেক্স ক্লাব অব সিলেট ব্যাপক অবদান রাখছে। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব সিলেট-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং মরহুম হারিছ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এপেক্সিয়ান আলহাজ্ব আহমদ সুলেমান চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমেদ, লাইফ গভর্নল এপেক্সিয়ান আক্তার হোসেন খান, ডিজি-৪ এপেক্সিয়ান সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য অতীত জেলা-৪ এর গভর্নর অ্যাডভোকেট এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধর, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান এম এ হান্নান, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস-এর লাইফ মেম্বার এপেক্সিয়ান সাইফুল করিম চৌধুরী হায়াত, পিডিজি-৪ এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির পিপি এপেক্সিয়ান মঈনুল ইসলাম খান সায়েক, এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, এপেক্স ক্লাব অব সিলেটের পিপি এপেক্সিয়ান শেখ জাহেদুর রহমান মাসুম, ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মো: মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস-এর সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপেক্সিয়ান ফয়জুর রহমান ফয়েজ, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের পিপি এপেক্সিয়ান এহতেনান আহমদ, এপেক্স ক্লাব গ্রীন হিলস্-এর সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান জহিরুল ইসলাম মিশু, এপেক্সি ক্লাব অব সুনামগঞ্জের সাবেক সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট সলমান উদ্দীন, এপেক্সিয়ান অ্যাডভোকেট মো: রফিক আহমদ, এপেক্সিয়ান জাহেদুর আলম রাফি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান জুলফিকার আলী।
সভায় ক্লাবটির ২০২৭ সালের বোর্ড নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খানকে প্রধান নির্বাচন কমিশনার, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস-এর লাইফ মেম্বার এপেক্সিয়ান সাইফুল করিম চৌধুরী হায়াতকে সহকারী নির্বাচন কমিশনার এবং এপেক্স ক্লাব অব শাহপরান সিটির পিপি এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদকে নির্বাচন কমিশনার ও পিডিজি-৪, পিএনএসডি এপেক্সিয়ান শাহেদুল রহমান শাহেদকে অবজারভার নিযুক্ত করে ২০২৭ সালের নবনির্বাচিত বোর্ডের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত এপেক্স ক্লাব অব সিলেটের ২০২৭ সালের জন্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রভাষক জিয়াউল হক বাপ্পী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান কবির আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জুলফিকার আলী, আইপিপি অ্যান্ড এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান আহমেদ সুলেমান, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান এটিএম তারেক, ট্রেজারার এপেক্সিয়ান জয়নাল আবেদীন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান সালাহউদ্দিন আহমেদ, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মো. দিলশাদ মিয়া, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান ইউনুস কবির, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান অ্যাডভোকেট তাজ রেহান জামান, সার্জেন্ট-অ্যাট-আর্মস এপেক্সিয়ান আলামিন সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট আহমদ সুলেমান। -বিজ্ঞপ্তি