https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২

মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে বিএনপি দলীয় নেতাদের মামলা অশুভ ইঙ্গিত: আহমদ আবদুল কাইয়ূম

কুমিল্লায় দলের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে সরকার দলীয় লোকজনের মামলা দায়ের বিএনপির জন্য সুখকর হবে না। বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। আজ ভোরে রাঙ্গামাটি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান ও তার ভাইয়ের ওপর যুবদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তিনি বলেন, মাদরাসার জায়গা দখল করে যুবদলের গুলশাখালী ইউনিয়ন সেক্রেটারী আবুল কালাম আজাদ বেড়া দিলে প্রতিবাদ করেন মাদরাসার মুহতামিম ও ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবদুল মান্নান। প্রতিবাদের কারণে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আঘাত করলে তার মাথার হাড্ডি ফেটে এখন জীবন মরণ সন্ধিক্ষণে আছে।

আজ বুধবার (২৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিএনপি ইসলামী আন্দোলনের নেতাদেরকে হামলা ও মামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে। অবিলম্বে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলা ও মামলাকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

এদিকে ময়মনসিংহে দেশের প্রথিতযথা আলেম, লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ আল্লামা ক্বারী আবু রায়হান হাফিজাহুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও তার পা ভেঙ্গে দেওয়া সরকারের জন্য অশুভ ইঙ্গিত। এই কয়েকটি ঘটনাই বিএনপিকে চরম খেসারত দিতে হবে। বিএনপি সরকারের আমলে আলেমদের ওপর আঘাত ও মামলা, হয়রানী সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে।

আরো..