https://www.a1news24.com
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: বৃহস্পতিবর (১৮ জুন) সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের duty bearers প্রকল্পের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশ’ন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

সংস্থার নির্হাহী কমিটির চেয়ারম্যান হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, সমাজ সেবা অধিদপ্তরের আব্দুস সোবহান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশ পরিচালক অচিন্ত্য সাহা, রুপালীর পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সদস্য সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উপকারভোগী লতা দাস, স্বপ্না রায়, সুমাইয়া খাতুন প্রমুখ। সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী দলের প্রতিনিধিসহ ৫০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মধ্যমে প্রকল্পের বিগত ২ বছরের কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

 

আরো..