Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সাতক্ষীরা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষনে গ্রাম আদালত কার্যক্রমের বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।

প্রশিক্ষনে সেশন পরিচালনা করেন, উপ পরিচালক সমাজসেবা, উপ পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা, উপ পরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা লিগ্যাল এইড অফিসারসহ ডিআরটি রিসোর্স টিমের সদস্যরা। প্রশিক্ষণে উপজেলার ইউআরটি সদস্যরা অংশগ্রহন করেন।

আরো..