https://www.a1news24.com
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৫

৭ম বর্ষ পদার্পণ করলো দৈনিক নতুন সূর্য

বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২০ জুন) বেলা দুইটার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা আল-মাদরাসাতু মাঈনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের পাখিদের নিয়ে আলোচনা, দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দৈনিক নতুন সূর্যের মফস্বল সম্পাদক শেখ শাহজাহান আলী শাহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, দৈনিক নতুন সূর্যের নির্বাহী সম্পাদক মোর্তজা হাসান, ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রধান বার্তা সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন, বার্তা সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, প্রতিনিধি গাউসুল আজম, আল-মাদরাসাতু মাঈনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মুফতি ইব্রাহিম হোসেন ও মুফতি ইসমাইল হোসেন প্রমূখ।

প্রসংগত; ২০২০ সালের এই দিনে এক ঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য।

আরো..