নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তূলাতলী এলাকার ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউটের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ মামুনুর রশিদ মামুন।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য তাকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অফিস আদেশে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ মামুনুর রশিদ মামুন।
জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি রতন কুমার দাশকে সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সেলিমকে সদস্য করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, এডহক কমিটির অনুমোদনের মেয়াদ আদেশ জারির তারিখ থেকে ছয় মাস।