জনগণের দুঃখ দুর্দশা লাঘবে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও একইসাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট শনিবার রাজধানীর কেরাণীগঞ্জের হাবিবী রুফটপ রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া। সঞ্চালনা করেন সেক্রেটারী মোহাম্মদ শাহীন আহমদ।
সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ সমস্যার কারণে সারাদেশে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভা পড়ছে। এজন্য গ্যাস সমস্যার সমাধান এবং বিদ্যুতের বিভ্রাটে উন্নয়নে মারাত্মক প্রভাব পড়ছে।
নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকারের ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একশ আশি দিনের যে বাধ্যবাধকতা ছিলো তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয় নাই। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।