https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৮

পাইকগাছায় বদ্ধ লেকে কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কাজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা পৌরসভার জেলখানা সংলগ্ন বদ্ধ লেকে কচুরিপানা অপসারণও মশক নিধন কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন করেন। পাইকগাছা পৌরসভা পরিষদ এর মাধ্যমে” জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও জলাশয় সংস্কার কর্মসূচির লক্ষ্যে পৌরসভার ৬নং ওয়ার্ডে জেলখানার পিছনে বদ্ধ লেকে মশক নিধন ও কচুরিপানা অপসারণ করা হচ্ছে। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি পুকুর,জলাশয়, লেকে কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন চলমান থাকবে। কচুরিপানা অপসারণের পর ২/১টা পুকুর, জলাশয় খনন করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষ এসব লেকের পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং পৌরসভার পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাবে।

এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ,কৃষিব্যাংক ব্যবস্থাপক মোঃ হাদিসুজ্জামান,প্রধান সহকারী জিয়াউর রহমান,অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, মৃনাল কান্তি রায়, বিলক্লার্ক শাহীন হোসেন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ।

আরো..