https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯

পাইকগাছায় শিববাটী মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:উপকূলীয় মৎস্য সমৃদ্ধ অঞ্চলের সম্ভাবনাকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নতুনভাবে যাত্রা শুরু করেছে “পাইকগাছা-শিববাটী মৎস্য আড়ৎ”। উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে এ নতুন মৎস্য আড়ৎ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আড়ৎটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা আমিনুর রহমান, অধীর কৃষ্ণ মন্ডল ও আসাদুজ্জামান ময়না।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজ, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়সাল রাশেদ সনি, উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা সহ স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা শহিদুর রহমান, বিএনপি নেতা জাকির হোসেন, আবু হানিফ মিলন, ব্যবসায়ী জাকির হোসেন, বজলুর রহমান, গাজী গোলাম মোস্তফা ও মনিরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু রায়হান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিন্ডিকেটমুক্ত ও পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়তে নতুন এ মৎস্য আড়ৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রসঙ্গত, কয়েক বছর আগে নির্ধারিত স্থানে একটি মৎস্য আড়ৎ চালু হলেও অল্পদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। নতুন এই উদ্যোগের মাধ্যমে এলাকার মৎস্য ব্যবসায় নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো..