https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা সুমিত্রা ঘোষ (৭০), স্বামী মৃত রঞ্জন ঘোষ, দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমরা সুমিত্রা ঘোষের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরো..