https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩০

হজরত রকীব শাহের মাজারে গিলাফ প্রদান

সিলেট নগরের কাজীটুলাস্থ হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজারে গিলাফ প্রদান করেছেন মুন্সিগঞ্জের লৌহজং থেকে আগত একদল মুসল্লি। এর আগে, গত সোমবার (৬ এপ্রিল) বাচ্চু মিয়া মাতব্বর এর নেতৃত্বে ৬০ জন মুসল্লি ৩ দিনের সফরে সিলেট পৌঁছান। সফরকালে তারা রকীব শাহের মাজারের মেহমানখানায় অবস্থান করবেন। মুসল্লিগণ এদিন বাদ এশা হজরত রকীব শাহের মাজারে গিলাফ প্রদান করেন এবং মাজার জিয়ারত করেন। এছাড়া, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) তারা হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ সিলেটের আরও অন্তত ৭-৮টি মাজারে গিলাফ প্রদান ও জিয়ারত করেন।

আগত মুসল্লিগণ হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজারে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ। এসময় তারা হজরত রকীব শাহের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আবারও এই মাজার জিয়ারতের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া, আজ বুধবার (৮ এপ্রিল) মুসল্লিগণ সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং ও সাদাপাথর ভ্রমণের মাধ্যমে তাদের সফর শেষ করবেন। -বিজ্ঞপ্তি

আরো..