https://www.a1news24.com
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২

নিখোঁজের দু’দিন পর মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া নিখোঁজের দু’দিন পর ইমরান হোসেন (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাজীরহাট কলেজ সংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা মাছের ঘেরে মরদেহটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইমরান রাজমিস্ত্রীর কাজ করতো গত রবিবার রাত ৯টা থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। তারা আরও বলেন, নিহত ইমরানের দুই বিবাহ নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি মাছের ঘেরে ফেলে দেয়া হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অনুসন্ধান করছি এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত। পুলিশের একাধিক টিম এ বিষয়ে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

আরো..