https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১১

তালায় ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, কলাগাছ কেটে ক্ষতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আদালতের ১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার জিয়ালা নলতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমিন খাঁ (২৬) ও মুকুল শেখ (৩৭) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জমির মালিক নাসির নিকারী জানান, তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর এসএম আহাদুজ্জামানের কাছ থেকে দলিলের মাধ্যমে আটারই মৌজার ১১৪১ খতিয়ানের এসএ ২৫৪৮ (বর্তমান ডিপি ৪৩৪২) দাগের ১৭ শতক জমির মধ্যে ৫.০৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে তিনি ভোগদখলে থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময় তা জবরদখলের চেষ্টা করে আসছিল।

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি আদালতে ১৪৫ ধারায় মামলা করলে তদন্তকারী কর্মকর্তা (তৎকালীন সহকারী কমিশনার ভূমি) রাহাত খানের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে তার পক্ষে মতামত আসে। কিন্তু মঙ্গলবার সকালে অভিযুক্তরা তার জমিতে লাগানো কলাগাছ কেটে ফেলে, এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসির নিকারীর অভিযোগ, একই এলাকার তানভীর হোসেন তাকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছেন, এমনকি প্রাণনাশেরও ভয় দেখিয়েছেন। তিনি এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আল-আমিন খাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য বায়েজিদ হোসেন বলেন, জমিটি নিয়ে পূর্বে শালিশ হয়েছে। নাসির নিকারী যেখান থেকে জমি বুঝে নিতে চান, অপর পক্ষ সেখানে দিতে রাজি নয়। এ বিরোধের জের ধরে তার লাগানো কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

আরো..