https://www.a1news24.com
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬

গোলাপগঞ্জে মীরগঞ্জ বাজারে জমিয়ত প্রার্থী ফখরুল ইসলামের লিফলেট বিতরণ

গোলাপগঞ্জ (সিলেট),সোমবার,২৬ আগস্ট ২০২৫
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম গতকাল ২৫ আগস্ট সোমবার বিকালে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে জমিয়তকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন,“জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সাহায্যে নির্বাচিত হলে আমি এলাকার সামগ্রিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবো।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ইউরোপ জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, প্রবীণ জমিয়ত নেতা জনাব আব্দুল হক্ব, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, তথ্য ও গবেষণা সম্পাদক মেহদি হাসান শাকিল, যুব জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাইম আহমদ, ছাত্র জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমাদ রায়হান এবং ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের আহবায়ক আবু তাহেরসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো..