কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ দাখিল পরীক্ষা কেন্দ্রে বি্যুুৎ না থাকায় মোমবাতির আলোয় দাখিল পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
রবিবার অনুষ্ঠিত পরীক্ষার শুরু থেকে বিদ্যুৎ ছিল না। দীর্ঘ সময় বিদ্যুৎ না ফিরলে কেন্দ্র কর্তৃপক্ষ বিশেষ কলে কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল শরীফ বাধ্য হয়ে মোমবাতির ব্যবস্থা করে পরীক্ষা চালিয়ে যান। এতে শিক্ষার্থীরা ক্ষীণ আলোয় খাতা লিখতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। পরীক্ষা শেষের ৩০মিনিট পর বিদ্যুৎ আসে। পরীক্ষার্থীরা জানান, মোমবাতির আলো পর্যাপ্ত না হওয়ায় প্রশ্নপত্র ঠিকমতো পড়া এবং উত্তর লেখা কঠিন হয়ে পড়ে। অনেকের চোখে জ্বালা ও মাথাব্যথা অনুভ‚ত হয়। এতে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার পরিবেশ ব্যাহত হয়। অভিভাবকরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন অব্যবস্থাপনা অনাকাঙ্ক্ষিত এবং দ্রæত সমাধান প্রয়োজন। কেন্দ্র সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের জানান, ঝড় বৃষ্টির কারনে বিদ্যুৎ বিভ্রাট হঠাৎ হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে মোমবাতির ব্যবস্থা করা হয়, যাতে পরীক্ষা বন্ধ না করতে হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।