Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তালায় তৃণমূল সিএসওদের আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তালায় তৃণমূল সিএসওদের আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পর্যায়ে তৃণমূল সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের নিয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভূমিজ ফাউন্ডেশনের হল রুমে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লিটন দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব (HAB)-এর সভাপতি আনিছ উজ্জামান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়া ১৩টি হাবের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে অচিন্ত কুমার সাহা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, লিগাল এইড এবং এনজিওগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তৃণমূল সিএসওগুলো এই প্রক্রিয়ায় সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।

বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠী প্রায়শই সচেতনতার অভাব ও আর্থিক অসচ্ছলতার কারণে সঠিক আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। তৃণমূল পর্যায়ের সিএসও সদস্যরা মাঠপর্যায়ে সরাসরি কাজ করায় ভুক্তভোগী মানুষকে সঠিক তথ্য ও আইনি পরামর্শ দিয়ে সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযোগ ঘটিয়ে দিতে পারেন।

বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সিনিয়র লিগাল অফিসার শাহরিয়ার নাসিম তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধি এবং ব্লাস্টের আইনি সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্লাস্টের স্পেশালিস্ট রবিউল ইসলাম তৃণমূল সিএসওদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আইনি সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুক্ত আলোচনা পর্বে জেলা লিগাল এইড অফিসার লিটন দাশ সরকারের বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..