রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ৷ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়৷ শুক্তাগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানে মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাসেল রানা ,বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সঞ্চিতা বিশ্বাস, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর মাসুমা আক্তার সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি মহোদয় সকলের উদ্দেশ্যে গ্রাম আদালতে সুফল তুলে ধরেন এবং সকলকে গ্রাম আদালতে আসার আহ্বান জানান। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর র্যালী ও ভিডিও শো প্রদর্শিত হয়। পরে গ্রাম আদালত বিষয়ে প্রশ্নোত্তর পর্ব থেকে সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ১:০৭