https://www.a1news24.com
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী মাসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন প্যানেল (এনএসপি)।

বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে মাঠের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্রিজবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ৯, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।

এরপর উত্তর সিডনি ওভালে ১৮, ২০ ও ২২ অক্টোবর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী আইসিসি উইমেনস চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

দল ঘোষণা করলেও চোটাঘাতে কিছুটা জর্জরিত অজি শিবির। হিপ ইনজুরিতে আক্রান্ত থাকা সত্ত্বেও অধিনায়ক সোফি মোলিনাক্সকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলই রাখা হয়েছে। তবে সিরিজে তার খেলা নির্ভর করছে ফিটনেস অ্যাসেসমেন্টের ওপর।

ক্যারিয়ারজুড়ে বারবারই চোটের সঙ্গে লড়াই করছেন মলিনিউ। চলতি বছরের শুরুতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই পিঠের চোটে পড়েন ২৯ বছর বয়সী ক্রিকেটার। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলেন ব্যাটার ভূমিকায়। ওই সফরের পর চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন তিনি।

অন্যদিকে পিঠের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার ডার্সি ব্রাউন। আর ঊরুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তরুণ অলরাউন্ডার লুসি হ্যামিল্টনের; তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার আশা করছে স্বাগতিকরা। এছাড়া জায়গা পাননি অলরাউন্ডার গ্রেস হ্যারিস।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার বলেন, “বিশ্বকাপের পর এই ছয়টি ম্যাচ দলের জন্য বড় চ্যালেঞ্জ হবে। বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ ভালো, বিশেষ করে উপমহাদেশীয় ঘরানার বোলিংয়ের বিপক্ষে আমাদের ব্যাটারদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ এটি।”

অস্ট্রেলিয়া স্কোয়াড: সোফি মোলিনাক্স (অধিনায়ক), অ্যাশলেই গার্ডনার (সহ-অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), নিকোলা কেরি, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালেসি পেরী, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, বেথ মুনি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়ারহাম।

আরো..