https://www.a1news24.com
,

বাংলাদেশের হারে ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আগুন

পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজমের পর জাতীয় স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের ক্ষোভ ও হতাশা একপর্যায়ে রূপ নেয় বিশৃঙ্খলায়। গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি মাঠে স্মোক ফ্লেয়ার ও বোতল ছোড়েন উত্তেজিত দর্শকদের একাংশ।

ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের গোলের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্টেডিয়ামের উত্তর প্রান্তের গ্যালারিতে বিশৃঙ্খলা শুরু করেন কিছু দর্শক। তারা মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিটের খেলা বাকি থাকতেই পাকিস্তানের গোলপোস্ট লক্ষ্য করে বোতল ও স্মোক ফ্লেয়ার ছোড়া হয়।

একপর্যায়ে গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়া হলে মাঠে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মীরা নেভান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেষ দিকে খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

দর্শকদের এমন আচরণে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। খেলা বন্ধ থাকাকালে মাঠের বাইরে গিয়ে দর্শকদের শান্ত থাকার এবং বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান তিনি। এদিকে উত্তেজনার প্রভাব পড়ে মাঠের খেলোয়াড়দের মধ্যেও।

দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবলের উৎসব শেষ হয় ক্ষোভ, বিশৃঙ্খলা ও হতাশার মধ্য দিয়ে।

আরো..