https://www.a1news24.com
,

অধিক্ষেত্র বহালসহ ৫ দফা দাবিতে বাগেরহাটে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

স্টাফ রিপোটার,বাগেরহাট: বর্তমান কর্ম এলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০২৬-এর খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস বা এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা ও জীবিকা চরম হুমকির মুখে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সীমিত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিয়ে এমনিতেই সংসার চালানো কষ্টসাধ্য। এ অবস্থায় অধিক্ষেত্র বিভক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আরো..