https://www.a1news24.com
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাবিদ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাবিদ ওই এলাকার মো. হাসান ইমাম নাঈমের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সাবিদ বাড়ির আঙিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা বাড়ির সংলগ্ন ডোবার পানিতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অমৃতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আরো..