https://www.a1news24.com
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৩

বাগেরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা আবুল হাচান, আর্থিক সহায়তা প্রদান

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন যুবদল নেতা আবুল হাচান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে কোনো বিভেদের স্থান নেই। এ দেশে আমার যেমন অধিকার, আপনারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে।” শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসব কথা বলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায় আবুল হাসান।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি সদর উপজেলার কোটাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দেপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে সহযোগিতা ও সংহতি জানানোর অংশ হিসেবে তিনি প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরকালে আবুল হাসান বলেন, “আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। বহু বছর ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও শান্তিতে বসবাস করে আসছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন পূর্ণ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং যুবদলের সদর উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল হাসানের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থীক সহযোগিতা ও সম্প্রীতির উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও পুণ্যার্থীরা।

আরো..