https://www.a1news24.com
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩

কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

তরুণদের ঐক্যবদ্ধ করতে 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার রাতে তকিপল বাজারে সংগঠন সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সভায় উপস্থিত অতিথি ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবাব আবতাহি আবেশকে আহ্বায়ক, নকিবুল ইসলাম আনন্দকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আল আমিন ইসলামকে যুগ্ম আহ্বায়ক, এইচ.আই. প্রত্যাশাকে সদস্যসচিব, পারভেজ মোশাররফকে সিনিয়র সদস্যসচিব এবং সাকিন আহমেদ আপনকে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রংপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ মোযাহারুল ইসলাম বাবলু, পল্লিচিকিৎসক জিয়াউর রহমান সোহেল, আগামীর সময়-এর প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক মোহন রায় (ফুলবাবু), ব্যবসায়ী মিজানুর রহমান, সমাজসেবক শাহজালাল ইসলাম ও ব্যবসায়ী আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তরুণদের সঠিক দিকনির্দেশনা দিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও মানবিক কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যুব সংঘনটি এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জানান, তকিপল বাজার যুব সংঘকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।

আরো..