https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১০

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই বেকারিকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে দুইটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসপদ্দী বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারি ও বিসমিল্লাহ বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম বখতিয়ার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, কাউখালী বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে নিপা বেকারির মালিক জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারির মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো..