https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭

কপিলমুনিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অভিযানে দু’ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার বাণিজ্যিক এলাকা কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভোক্তা অধিকার খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান যৌথভাবে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

দীর্ঘ দিন যাবৎ নকল লেবেল ব্যবহার ও প্যাকেটজাত করে নিম্নমানের পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করণের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মন্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

আরো..