https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৭

কপিলমুনিতে দু’পক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় প্রতিপক্ষ দু’পক্ষের মধ্যে দু’দফায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ভাইসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার রাতে এবং ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরে হামালা ও মারপিটের এ ঘটনা ঘটে। নাকে ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত শেখ বাবুল (৩৭) ও শেখ লাভলু (৩৫) দু’ভাইকে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। জানাগেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় এ মারপিটের ঘটনা ঘটে।

রেজাকপুরের শেখ আঃ আলিমের ছেলে শেখ বাবুল জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্দেহ বশত তর্ক- বিতর্কের এক পর্যায়ে স্থানীয় হাফিজুলের ছেলে অপু ঘুষি মেরে আমার নাক ফাঁটিয়ে দেয়। জানাগেছে, রাতের এ ঘটনার উত্তেজনা’র জেরে মঙ্গলবার সকালে হাফিজুল গাজীর বাড়ির সামনে বাবলুর পরিবারের সদস্যরা অবস্থান নেয়।

এ বিষয়ে আহত শেখ লাভলু অভিযোগ করেন রাতে কি কারণে বড় ভাই বাবলুকে মারপিট করে নাক ফাটিয়ে দেওয়া হল, এটা জানতে হাফিজুলের বাড়িতে জানতে যাই। ঠিক এ সময় অপু তার ভাই লিপু (১৮) ও পিতা পরিকল্পিত ভাবে দা-কাঁচি দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে । এতে বড় ভাইসহ আমি ও ছোট ভাই ডাবলু (২০) আহত হই। পরে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ঘটনার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের চিকিৎসার খোজ-খবর নিয়ে হাফিজুল জানান, সোমবার রাতে বাবলু ও আমার ছেলে অপু মাদকে আসক্ত ছিল। টের পেয়ে আমার ছেলেকে পিটিয়ে শাসন করি,কিন্তু এক পর্যায়ে অপু উত্তেজিত হয়ে বাবলুর নাকে ঘুষি মারে।

তিনি অভিযোগ করেন মঙ্গলবার সকালে লাভলু – ডাবলু’রা আমার বাড়ি ঘেরাও করলে উভয়ের মধ্যে মারপিট হয়। এতে ছেলে অপু(২৩)সহ ওরাও আহত হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন পক্ষ কোথাও অভিযোগ কিংবা মামলা করেনি।

আরো..