তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি- সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটির সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম।গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে বোর্ডের জারি করা এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মাদ আব্দুল মান্নান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।