https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকারের দায়িত্বে থাকা ব্যরিস্টার কায়সার কামাল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় মঞ্চে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ।শপথ অনুষ্ঠান শুরুর আগে বঙ্গভনের দরবার হলে রাষ্ট্রপতি প্রবেশ করার সময় উচ্চস্বরে আগমন বার্তা দেওয়া হয়।

এর সঙ্গে সঙ্গে অর্কেস্ট্রার ঝংকারে বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। সেসময় প্রধানমন্ত্রীসহ অতিথিরা জাতীয় সংগীত শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান।

এরপর অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি রাষ্ট্রপতির কাছে অনুমতি চান। অনুমতি পাওয়ার পর পবিত্র কোরআন থেকে তিলওয়াত হয়।

এরপর শপথবাক্য পাঠ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে থাকা ফোল্ডারের দুই পাশে দুটি কাগজে সই করেন। এর মধ্যে একটি মন্ত্রিপরিষদ বিভাগ সংরক্ষণ করবে অন্যটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সংগ্রহের জন্য।

এর মাধ্যমেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হয়। এরপর সবাইকে আপ্যায়ন পর্বে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে, গতকাল বিকেলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।

আরো..