https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬

শ্রীপুরে এক সেনা সদস্যের বাড়িতে আবারও দুর্ধর্ষ চুরি

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আঃ সামাদ মিয়ার ছেলে সেনা সদস্যে বাড়িতে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এমন করে বার বার চুরি হওয়ার ঘটনায় এলাকার ব্যবসায়ীসহ সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

এবিষয়ে সেনা সদস্যের স্ত্রী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান গত ২৮ জুলাই রাত্র অনুমান ১টা হতে রাত্র অনুমান সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাত নামা চোর বা চোরেরা কৌশলে আমার বসত ভিটির পূর্ব পাশে আমার শয়ন কক্ষের কাঠের ঘরের দরজার তালা ভাঙ্গিয়া ঘরের ভিতর অনধিকার প্রবেশ করে কেভিনেট এর তিনটি ড্রয়ার ভাঙ্গিয়া ড্রয়ার হতে ৩ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, ডিনার সেট, প্রেশার কোকার, রাইসকোকার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করিয়া নিয়া যায়। যাহার সর্বমোট আনুমানিক মূল্য— ৫লাখ টাকা হইবে।

সেনা সদস্যের পিতা আঃ সামাদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আমার আরেক ছেলে দোকান বন্ধ করে বাড়ি চলে আসে তখনও সব কিছুই ঠিক ঠাক ছিল। পরদিন সকাল দেখেন টিনের চালা ও কাঠের দরজার সিকল ও তালা কাটা। ঘরের আলমারির তালা ভাঙ্গা, ঘরের জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চোর চক্র ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন।তিনি আরও জানান, গত কয়েক মাস আগে ঘরে প্রথম দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তখন লাক্ষ টাকা মালামাল চুরি করে নিয়ে যায়। এখনো ওই চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটে।

এলাকা বাসিরা জানান, কিছু দিন পর পর এরকম চুরির ঘটনা ঘটেছে। গত ঘরের তালা কেটে নগদ টাকা সহ মালামাল নিয়ে যায় চোরের দল। এখনো কেউ চিহ্নিত করতে পারেনি পুলিশ। আমরা এলাকার সাধারন মানুষ আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছি।

শ্রীপুর থানার পরিদর্শক মিজান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর আগের চুরির ঘটনা অঅমাদের জানা নেই।

আরো..