https://www.a1news24.com
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪০

শ্রীপুরে চিকিৎসা সেবায় সম্মাননা পেলেন ডা: আবুল হোসাইন

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর): চিকিৎসাসেবায় বিশেষ অবদান ও সফল উদ্যোক্তা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃতি সন্তান ও প্রথিতযশা চিকিৎসক ডা. মুহাম্মদ আবুল হোসাইন। ‘বাংলাদেশ সমাচার’ ও ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের গুণী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা, মানবিক উদ্যোগ ও উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. মুহাম্মদ আবুল হোসাইনকে সম্মাননা স্মারক দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরে ‘বাংলাদেশ সমাচার’ ও ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডা. মুহাম্মদ আবুল হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মরহুম হাজী আব্দুস সালামের ছেলে ডা. মুহাম্মদ আবুল হোসাইন দুই দশকেরও বেশি সময় ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

তার উদ্যোগে মাওনা চৌরাস্তায় প্রতিষ্ঠিত হয়েছে অত্যাধুনিক আধুনিক চিকিৎসাকেন্দ্র ‘আল-হেরা হাসপাতাল’। প্রতিষ্ঠানটিতে স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিস,২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা, গাইনি ও প্রসূতি সেবা, আধুনিক প্যাথলজি পরীক্ষা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ নানা ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এছাড়া ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে আল-হেরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ গড়ে তোলেছেন। স্থানীয়দের আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. মুহাম্মদ আবুল হোসাইন আয়োজক কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আল-হেরা হাসপাতাল এবং আল-হেরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মাধ্যমে আমরা সাধারণ ও অসহায় মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই সম্মাননা আমাদের পুরো টিমকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।

আরো..