টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাস ফেরত যুবক মোহাম্মদ আবুল কাশেম কামালকে (৪২) দা দিয়ে কুপিয়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রভাবশালী নিজাম উদ্দিন মোড়ল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বরমী বাজারের জেনারেল হাসপাতালের সামনে হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আবুল কাশেম কামাল বরমী (কুমার ভিটা) এলাকার মৃত সুরুজ মিয়ায় ছেলে। তাকে স্বজনেরা আহত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে। তিনি দীর্ঘদিন যাবত সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় বছর খানের আগে দেশে ফিরে বাড়ীতে কৃষি কাজে সময় দেন।
অভিযুক্তরা হলো বরমী (মধ্যপাড়া) এলাকার বিবাদী নিজাম উদ্দিন মোড়ল (৫০), রিয়াদ মোড়ল (২৫), মাইনু মোড়ল (৫৫) সহ তাদের সহযোগী অজ্ঞাত ৫ জন।
আবুল কাশেম কামাল বলেন, অভিযুক্ত নিজাম উদ্দিন মোড়ল আমার ভগ্নিপতি আতিকুর রহমান রিয়াজকে ১০ শতাংশ জমি কিনে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা নেয় এবং ৭ শতাংশ জমি কিনে দেয়। বাকি ৩ শতাংশ জমির মূল্য বাবদ ২ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ট্যাম্পে লিখিতভাবে অঙ্গীকার করে। পরে নিজাম উদ্দিন মোড়ল আমাকে ৬ শতাংশ জমি কিনে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও ১৪ লাখ ৩৯ হাজার টাকা নেয়। কিন্তু আমাকে ৫ শতাংশ জমি বুঝিয়ে দেয় এবং বাকি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেই দিচ্ছি বলে সময় পার করে আসছে। তার কাছে টাকা পওয়ার বিষয়ে স্থানীয়দের মাধ্যমে জানালেও তিনি প্রভাবশালী হওয়ায় কাউকে গুরুত্ব না দিয়ে টালাবাহান শুরু করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজাম উদ্দিন মোড়লকে বরমী জেনারেল হাসপাতালের সামনে পেয়ে পাওনা টাকা ফেরত চাই। তিনি তার সহযোগী রিয়াদ মোড়ল ও মাইনু মোড়লকে সাথে নিয়া আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ আমাকে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখে। নিজাম উদ্দিন মোড়ল প্রতারণামূলকভাবে আমার পাওনা টাকা আত্মসাৎ করার চেষ্টা করতেছে।
অভিযুক্তা নিজাম উদ্দিন মোড়ল জানান, কামালের সাথে আমার মারামারির কোন ঘটনা ঘটেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাজারে তার সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করি লোকজনের কাছে বলে বেড়াছ তুই আমার কাছে টাকা পাইবে। এসময় তার সাথে কথা কাটাকাটি হয়। মারামারির কোন ঘটনা ঘটে নি। জমি সংক্রান্ত টাকা পাওনার বিষয়ে তার সাথে আমার কোন বিরোধ নেই।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, রাতে অভিযোগ হাতে পেয়েছি। দুপুরের দিকে ঘটনাস্থলে যাব। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত ছাড়া এ মুহুর্তে কিছু বলতে পারছি না।