https://www.a1news24.com
,

শ্রীপুর থানার এসআই আব্দুল জলিল মন্ডল পুলিশ লাইনে ক্লোজ

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মন্ডলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশ ও স্বাক্ষারিত চিঠিতে তাকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল জলিল মন্ডলকে কি কারণে ক্লোজ করা হয়েছে জানতে চাইলে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেন নি। তবে, আভ্যন্তরীন বিষয়ে পুলিশ সুপার ওই এসআইকে শ্রীপুর থানা থেকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে তিনি গাজীপুর পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে কাজ করবেন।

প্রসঙ্গত, প্রায় মাস খানেক আগে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মন্ডলকে শ্রীপুর উপজেলা এলাকার কারো ব্যাক্তিগত অফিসে বসে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় কাতে ক্লোজ করা হয়েছে কিনা এ বিষয়ে গাজীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) কালিয়াকৈর সার্কেল শফিকুল ইসলাম বলেন ওই বিষয়টি নিয়ে তাকে ক্লোজ করা হয়নি।

আরো..