https://www.a1news24.com
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।সভায় বক্তব্য দেন সমাজসেবক জি এম শহীদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শেখ রেজাউল করিম, শিক্ষক সেলিনা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

আরো..