https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯

বিরামপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রসাশন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার ১০ (মার্চ) র‌্যালি, আলোচনা ও মহড়ার মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। উপজেলার ময়ূরাক্ষী চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী ম-ল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিমুদ্দিন, থানার উপ-পরিদর্শক সাইফুদ্দিন, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ, বরেন্দ্রর প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমূখ। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন মহড়ায় দূর্ঘটনাজনিত আগুন নির্বাপনের কৌশল শেখানো হয়।

আরো..