https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৮

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ২৩ থেকে ২৯ এপ্রিল সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের মধ্য শেষ হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। ২৯ এপ্রিল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। মেডিকেল অফিসার ডাঃ অর্ণব ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান ও প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিক্ষক মাখন লাল সরকার। উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজামান বাদশা, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, এমটি ইপিআই শাহানারা বেগম, অভিভাবক মাসুমা আক্তার, সুলতানা রহমান হেনা, টুম্পা বাইন, চয়নিকা মন্ডল, শিক্ষার্থী রিমাস, হিতৈষী।

অনুষ্ঠানের শেষে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। তিনি বলেন শরীর কে সচল রাখার প্রক্রিয়ায় হলো পুষ্টি যা খাদ্য হতে আসে। তিনি বলেন পুষ্টি আমাদের শারীরিক শক্তির চাহিদা পূরণ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীরের ক্ষয় পূরণ করে থাকে। এজন্য আমাদের প্রতিদিন প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহের সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

আরো..