https://www.a1news24.com
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৯

১লা মে ঢাকায় বিশাল শ্রমিক সমাবেশ সফলের আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, প্রতিহিংসার রাজনীতি চর্চা থেকে সরকার ও বিরোধী দলগুলোকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতার ৫৫ বছর পরও জাতিকে ধ্বংসাত্মক রাজনীতি দেখতে হচ্ছে, এর চেয়ে জাতির দুর্ভাগ্য হতে পারে না। জুলাই পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে জাতি আশা করেছিলো দেশে একটি ভাল পরিবেশ তৈরি হবে। দেশ ইসলামের নীতি ও আদর্শের আলোকে পরিচালিত হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাস, দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহবাগ থানা সভাপতি হাজী মো. তকদির হোসেন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাজী কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল আহাদ। আলোচনায় অংশ নেন শাহবাগ থানার সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ফিরোজ খান, আলহাজ্ব আব্দুর রহমানসহ থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নগর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, সমঝোতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচনে ইসলামকে মেইন স্টিমে আসতে দেয়া হয়নি। কিন্তু মনে রাখতে হবে ইসলামের অনুশাসন ছাড়া জাতির মুক্তি কখনো আসবে না।

১লা মে শ্রমিক সমাবেশ সফলের আহ্বান : ১লা মে, শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিশাল শ্রমিক সমাবেশ সফলের আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি থাকবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আরো..