https://www.a1news24.com
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার চর বাশুরী –ডুমজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গারতা এহইয়ায়ে উলূমৃদ্দীন কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরো..