https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩২

ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ লেবার পার্টি

বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও সাক্ষাতকার গ্রহণ করিবেন।

★ মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত।

সময়- সকাল ১০:০০ থেকে রাত ০৮:০০ পর্যন্ত।

স্থান- ৮৫/১ নয়া পল্টন মসজিদ রোড, মিডিয়া সেন্টার। তৃতীয় তলা (জোনাকি সিনেমা হলের বিপরীতে) ঢাকা।

★ ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

★ মনোনয়ন ফরমের মূল্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা মাত্র।

বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনে আগ্রহীগন উল্লেখিত ঠিকানা হতে মনোনয়ন ফরম সংগ্রহ ও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

বিঃ দ্রঃ- কেন্দ্রীয় নেতৃবৃন্দের পার্টির মাসিক চাঁদা পরিশোধ সাপেক্ষে মনোনয়ন ফরম প্রদান করা হবে।

আরো..