https://www.a1news24.com
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬

কাউনিয়ায় টেপামধুপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় ডিবি পুলিশের অভিযানে নব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ আনিছুর রহমান (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলা টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক্কা মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী আনিছুর রহমান (২৩) কে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। বুধবার সকালে মাদক ব্যবসায়ীকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো..