https://www.a1news24.com
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক দীনেশ ত্রিবেদীর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে দুই দেশের সংস্কৃতি ও খেলার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলেও জানান দিনেশ ত্রিবেদী।

তিস্তা ইস্যুতে তিনি বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। দুই দেশের মানুষের মধ্যে সংযোগের ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকটি খুবই ফলপ্রসু হয়েছে দাবি করে দিনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের স্বার্থে ভারত সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা কেবল সীমান্ত নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও ভাগাভাগি করি।

আরো..