নিজস্ব প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত ।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, খুলনা দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে এছাড়া সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করারর জন্য নির্দেশ দেন। সভায় গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।