কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) কাউখালী থানার, এসআই (নিঃ) মাসুদ আল মামুন অভিযান চালিয়ে ঝালকাঠী জেলার সিআর মামলা নং ৫৭৩/২৪ (ঝাল)-এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোসাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করেন। তিনি কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রামের মোঃ কামাল হাওলাদারের স্ত্রী।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছে, গ্রেফতার কৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৪৯