https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৯

কাউনিয়ায় বেড়েছে চুরি, আতঙ্কে গ্রামবাসী, প্রশাসন নিবর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় সা¤প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রায় প্রতিরাতেই উপজেলার কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। মসজিদ, মন্দির, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর কোথাও যেন নিরাপদ নয় বলে দাবি তাঁদের। এ পরিস্থিতিতে চুরি প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স¤প্রতি চুরির ঘটনা বেড়েছে। চোরের দল রাতের আঁধারে বিভিন্ন বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি যানবাহনের ব্যাটারি, মোটরসাইকেল, বাইসাইকেল, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও দোকানের মালামাল চুরি করছে।

শহীদবাগ ইউনিয়নের ভেলুপাড়া গ্রামের রমিরুল জানান, গত মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে একটি মিশুক চুরি হয়েছে। একই গ্রামের আমজাদ হোসেন জানান, গত রোববার তাঁর বাড়িতে রাখা একটি রিকশার চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় চোরেরা।

গত মঙ্গলবার রাতে বালাপাড়া ইউনিয়নের গংগানারায়ণ মৌজায় সারওয়ার আলম ও নিজপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের পল্লী বিদ্যুতের সেচের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে ওই এলাকার দুই শতাধিক কৃষক ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের দাবি, প্রতিটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। ট্রান্সফরমার দুটি ঝালাই করে শিকল ও তালা দিয়ে নিরাপদে রাখা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে ঝালাই ভেঙে ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তারসহ ম‚ল্যবান যন্ত্রাংশ নিয়ে যায় চোরেরা।

এ ছাড়া গত শনিবার কুর্শা ইউনিয়নের সিংহেরকুড়া বাজারে একটি দোকানের চালের টিন কেটে মালামাল চুরির ঘটনা ঘটে। উপজেলা মসজিদ, রেজিস্ট্রি অফিস মসজিদ ও কাউনিয়া মেডিকেলের সামনে থেকেও মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শহীদবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী বলেন, এলাকায় মাদকের বিস্তার বাড়ায় চুরির ঘটনাও বেড়েছে বলে মনে হচ্ছে। সমাজের অনেক ভালো পরিবারের সন্তানও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। একের পর এক চুরির ঘটনায় কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, চুরি প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। তাঁরা চুরি বন্ধে প্রশাসনের দ্রæত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আরো..