https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯

কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৬টা ৫ মিনিটে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের জি.বি এফ ব্রিকসের ভেতরে চুনপোড়া বাড়ির উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মোঃ রমজান সরদার (৩৮) ও মোঃ রাসেল সরদার (২৪)। এ সময় রমজানের দখল থেকে ২৬০ পিস এবং রাসেলের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ মিডিয়া সেল, পিরোজপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবের তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

আরো..