https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্র ও প্রবাসীদের কাছ থেকে জানা গেছে। নিহত ব্যক্তিরা তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য তারা একটি গাড়িতে করে তায়েফ থেকে রওনা হয়েছিলেন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।

চারজনের মৃত্যুর খবর কানাইঘাটে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়। একই সঙ্গে সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও এ ঘটনায় শোক নেমে এসেছে।

নিহত অপর দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরো..