পরিকল্পিত ও টেকসই সিলেট গড়তে বিশেষজ্ঞদের মতামত প্রাধান্য দেওয়া হবে: সিউক চেয়ারম্যান
সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর বিশেষজ্ঞ শিক্ষক, পেশাজীবী প্রকৌশলী ও স্থপতি এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপুর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটের ভৌগোলিক বাস্তবতায় টেকসই অবকাঠামো নির্মাণ, জলবদ্ধতা নিরসন এবং ঝুঁকিমুক্ত নগরায়ণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। শাবিপ্রবির পুরকৌশল ও স্থাপত্য বিভাগসহ আইইবি, আইএবি, আইডিইবি এবং আবাসন খাতের অভিজ্ঞ প্রতিনিধিদের গঠনমূলক পরামর্শ সিউকের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান বাস্তবায়নে অনন্য ভূমিকা রাখবে। সকলের সমন্বিত প্রচেষ্টাতেই আমরা একটি আধুনিক ও নিরাপদ সিলেট উপহার দিতে পারবো।”
সভায় নগরীর পরিকল্পিত আবাসন ব্যবস্থা, বহুতল ভবনের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা, ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ ঝুঁকি হ্রাস, গ্যাস ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক ইউটিলিটি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত বিশেষজ্ঞ ও অংশীজনরা সিলেট শহরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন এবং সিউক-এর সার্বিক উন্নয়ন কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সিউক’র নির্বাহী পরিচালক মো. সাদিউর রহমান জাদিদের পরিচালনায় অংশীজন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিইই) বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ এবং অধ্যাপক ড. মোঃ শাহিদুর রহমান।
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান মাহমুদ।গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) নির্বাহী প্রকৌশলী মো: আবু জাফর, সহকারী স্থপতি প্রকৌশলী রায়হান আহমেদ, জালালাবাদ গ্যাসের ডিএম সুহেদুর রহমান এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মাহমুদ আবু নাসের।
আকাশ অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ মুখলেছুর রহমান, জেনিথ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের এমডি ইঞ্জিনিয়ার আবু আহমদ আবদুল্লাহ, অ্যাক্সিস ইঞ্জিনিয়ারিংয়ের এমডি ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদ আহমেদ, নকশা ইঞ্জিনিয়ার্সের এমডি শেখ জামিল আহমেদ, এসইই কনসালট্যান্টের বসন্ত কুমার সিংহ, প্রকৌশলী দেবাশীষ ভট্টাচার্য, প্রকৌশলী মমতাজউদ্দিন চৌধুরী, প্রকৌশলী নিজাম উদ্দিন, অমিত চক্রবর্তীসহ আইএবি, আইডিইবি, সিলেট এপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং বিভিন্ন কনসাল্টিং ফার্মের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।