পালাতক স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস ও বোমাবাজির বিরুদ্ধে আজ বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ, ঢাকায় মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে প্রধান অতিথির বক্তৃতায় মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, রক্তস্নাত গণঅভ্যুত্থানের পরেও পতিত আওয়ামী লীগ ও তার দোসররা দেশের মাটিতে সন্ত্রাস ও নৈরাজ্য কায়েম করে রামরাজ্য প্রতিষ্ঠায় একটি বিশেষ দেশকে সুবিধা দিতে চায়, যা বাংলার ছাত্রজনতা কখনো মেনে নিবে না। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে জিম্মি করে বরাবরের ন্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তরুণ ছাত্র যুবসমাজ প্রতিহত করতে বদ্ধপরিকর। বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তৃতা রাখেন… সৈয়দ মিলান আহমেদ, সভাপতি- ছাত্র মিশন। খান আসাদ- সাবেক সভাপতি, মুসলিম ছাত্র ফেডারেশন ,আকবর হোসেন পাঠান, অতিরিক্ত মহাসচিব-বাংলাদেশ মুসলিম লীগ, ইঞ্জিঃ উসমান গণি, সভাপতি বাংলাদেশ মুসলিম ঢাকা মহানগর। । মাহমুদ কলি- সাবেক ছাত্রনেতা প্রমুখ।