https://www.a1news24.com
,

ছাতকে মেম্বার প্রার্থী লাহিন মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসান, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সসুনামগঞ্জের ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের ভুইগাঁও ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ লাহিন মিয়ার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ভুইগাঁও পশ্চিমপাড়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ভুইগাঁও গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব আসমত আলীর সভাপতিত্বে এবং অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ লাহিন মিয়া।

বক্তব্যে লাহিন মিয়া বলেন, আপনারা আমাকে সমর্থন দিলে আজ থেকেই আমার নির্বাচনী যাত্রা শুরু করবো। আমি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুবসমাজের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে গ্রামবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত বক্তারা লাহিন মিয়ার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা তাঁর প্রতি সমর্থন প্রকাশ করে আসন্ন নির্বাচন ও ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় গ্রামের স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত গ্রামবাসী হাত তুলে লাহিন মিয়াকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে লাহিন মিয়ার সফলতা, সুস্বাস্থ্য ও আসন্ন নির্বাচনে বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল ফয়েজ নোমানী।

আরো..